September 15, 2026, 11:43 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

থাইল্যান্ড সফরে মাভাবিপ্রবি ভিসি

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম থাইল্যান্ডে পাঁচ দিনের সরকারি সফরে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) পরিদর্শন করেছেন। সফরকালে তিনি এআইটি’র এআই সেন্টার, ইউনূস সেন্টার এবং আন্তর্জাতিক বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার গত ৩রা সেপ্টেম্বর ২০২৬ তারিখের অফিস আদেশ অনুযায়ী উপাচার্যের এই সফরের অনুমোদন দেওয়া হয়। তিনি ৫ থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করছেন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ব্যাংককের মারকিউর হোটেল ব্যাংকক সুকুমভিত ইলেভেন থেকে এআইটি ক্যাম্পাসে পৌঁছে তিনি প্রথমে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং অফিস অব ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স-এর পরিচালক ড. সুমানা শ্রেষ্ঠা এবং ওআইএর সমন্বয়ক ড. ইন্দ্র কুমারের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

পরে উপাচার্য এআইটির এআই সেন্টার পরিদর্শন করেন এবং কেন্দ্রটির গবেষণা, উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। এরপর তিনি ইউনূস সেন্টার এআইটি-এর নির্বাহী পরিচালক ড. ফয়েজ শাহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

সফরকালে স্কুল অব ম্যানেজমেন্ট (এসওএম)-এর প্রতিনিধিদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পাশাপাশি অধ্যাপক জাবেদ, কে. করিম এবং ড. জাকিরের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন, গবেষণা সহযোগিতা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।

এআই সেন্টার পরিদর্শন শেষে মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক (মওউ) স্বাক্ষরের প্রস্তুতি এবং ভবিষ্যতে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম যৌথভাবে পরিচালনার বিষয়ে নীতিগত অগ্রগতি হয়। বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ও গবেষণায় সহযোগিতার বিষয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এআইটির পক্ষ থেকে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে এআইটির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এলে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, উপাচার্যের এই সফর মাভাবিপ্রবির আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা এবং বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

উল্লেখ্য, উপাচার্যের সফরকালীন সময়ে তাঁর অনুপস্থিতিতে মাভাবিপ্রবির প্রো-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান নিয়মিত দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ