September 15, 2026, 2:10 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু

জলাতঙ্কসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা (ভ্যাকসিন) দেওয়া শুরু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাগেরহাট পৌরসভা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এ সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ও ডগ এক্সপার্ট টিমের সদস্য সায়মনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌর কর্তৃপক্ষ জানায়, শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং কুকুরের মাধ্যমে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন স্থানে থাকা বেওয়ারিশ কুকুরকে এ টিকার আওতায় আনা হবে।

এ কর্মসূচি বাস্তবায়নে ফেনির ‘ডগ এক্সপার্ট টিম’-এর সদস্যদের সঙ্গে চুক্তি করেছে পৌরসভা। তারা পৌর এলাকার বেওয়ারিশ কুকুরের পাশাপাশি গৃহপালিত কুকুরকেও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেবেন।

পৌর কর্তৃপক্ষের আশা, ব্যাপকভাবে কুকুরকে টিকা দেওয়া হলে কুকুরের কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে জলাতঙ্ক ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমবে। একই সঙ্গে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতেও এ কার্যক্রম ভূমিকা রাখবে।

এদিকে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে গত তিন মাসে অন্তত ৭ হাজার ৫০০ মানুষ জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের এ তথ্য থেকে কুকুরের কামড়ের পর মানুষের মধ্যে জলাতঙ্কের টিকা নেওয়ার প্রবণতা ও প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ