October 31, 2026, 3:14 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ফকিরহাট শিরীণ হক স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাট শিরীণ হক স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে।
এ উপলক্ষে  কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও কুইজ প্রতিযোগিতা, রাসুল (সা:) এর জীবনী নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অত্র বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ কবীর আহম্মেদ। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়।
সহকারী শিক্ষক মো: খায়রুল বাসার জুয়েলের সঞ্চালনায় এসময় ইসহাক আম্বিয়া কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ স. ম নাসির উদ্দিন মাহাতাব,
ফকিরহাট বেসিক ব্যাংক এর শাখা ব্যবস্থাপক মুন্সি মোঃ শামিম আহমেদ,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী,
গাবখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,
হাফেজ আব্দুস সামাদ,
অভিভাবক সদস্য আইউব আলী, শেখ সেলিম আহমেদ, সাবেক অভিভাবক সদস্য কাজী মনিরুজ্জামান টুটুক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোড়ল সাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক শেখ হুসাইন মোহম্মদ জিয়া ও বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। #  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ