October 31, 2026, 2:29 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

খুলনার বটিয়াঘাটায় বাদাবন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

সৈয়দ জালিস মাহমুদ

খুলনার বটিয়াঘাটায় বাদাবন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরন

খুলনার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে বাদাবন সংঘ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার “করবো কাজ—গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রত্যয়কে সামনে রেখে শিক্ষার্থীদের গাছ লাগানো ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে দেশকে সবুজায়নে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি দেশকে সমৃদ্ধশালী করতে প্রত্যেকের অন্তত একটি করে গাছ লাগানো উচিত। গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করে।

বৃক্ষ বিতরণের এ মহতী উদ্যোগ গ্রহণ করায় বাদাবন সংঘকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাদাবন সংঘের পক্ষে উপস্থিত ছিলেন লিয়াজোঁ অফিসার এহসান মোরশেদ পিয়াল, প্রোগ্রাম অর্গানাইজার জয়শ্রী ও সফরুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ কুমার মণ্ডল, মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাগর ঢালী, মিসেস লতিকা রানী মণ্ডলসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ