October 31, 2026, 5:59 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

দুমকীতে যুবদলের কমিটি গঠন

‎এস ইমরান নাজির, ‎দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলার দুমকী উপজেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ৪নং আংগারিয়া ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

‎​এরই ধারাবাহিকতায় নবগঠিত কমিটির সভাপতি জাকির আলম মিলন এবং সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার সময় আংগারিয়া ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ তাদেরকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎​শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন আংগারিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন (ওয়াসিম) এবং যুবদল নেতা তুষার মাহমুদ রিপনসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্বের হাত ধরে দুমকী উপজেলা যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ