September 15, 2026, 1:23 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাঁজা সেবনের সময় যুবক আটক

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

​ঝালকাঠির রাজাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবন থেকে গাঁজা সেবনকালে মো. মেহেদী হাসান (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার রাত পৌনে ১০টার দিকে মাদকবিরোধী এক অভিযানের সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান রাজাপুর সদর এলাকার মো. বাদল খলিফার ছেলে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় এক পুরিয়া গাঁজাসহ মাদক সেবনরত অবস্থায় মেহেদী হাসানকে আটক করা হয়।

ঘটনাস্থলেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় মেহেদী হাসানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে অতিরিক্ত সাজা ভোগ করতে হবে।

​সহকারী কমিশনার (ভূমি) শামিম রেজা সজিব জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আকস্মিক অভিযান ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ