September 15, 2026, 1:27 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

হামলার প্রতিবাদে রাজাপুরের গালুয়ায় মানববন্ধন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

​ঝালকাঠির রাজাপুরে মেহেদী হাসান ও তাঁর পরিবারের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ৪ নম্বর গালুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ‘গালুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

​প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সালমা বেগম, রুহুল শরীফ ও তাসলিমা বেগম।

​বক্তারা বলেন, এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না। মেহেদী হাসান ও তাঁর পরিবারের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

​কর্মসূচিতে স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন এবং দ্রুত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ