September 15, 2026, 11:42 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

বীরগঞ্জ থানার তিন পুলিশ কর্মকর্তা পেলেন শ্রেষ্ঠত্বের পুরস্কার

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বীরগঞ্জ থানার তিন পুলিশ কর্মকর্তা পেলেন শ্রেষ্ঠত্বের পুরস্কার

দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনায় দিনাজপুর জেলা পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন বীরগঞ্জ থানার তিন পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা পুলিশ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম।
এ সময় আগস্ট মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে বীরগঞ্জ থানার এএসআই মো. সুপিয়ার রহমান পুরস্কার গ্রহণ করেন।
একই অনুষ্ঠানে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন বীরগঞ্জ থানার এসআই মিজানুর রহমান। এছাড়া গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ গোপন তথ্য সংগ্রহকারী কর্মকর্তা হিসেবে বীরগঞ্জ থানার ডিএসবি হায়দার আলী শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেন।
তিন কর্মকর্তার এ অর্জনে বীরগঞ্জ থানা পুলিশের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাদের এই স্বীকৃতি দায়িত্ব পালনে আরও পেশাদারিত্ব ও আন্তরিকতা বাড়াতে সহায়ক হবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম এবং বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ