September 15, 2026, 1:27 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও পথসভা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের জাতীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

​উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা ওলামা দলের আহবায়ক ক্বারী নেয়ামত উল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম তুষার।

এছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ