September 15, 2026, 1:24 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহীর ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় নগরীর দাশপুকুর রেললাইন সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির প্রথম সদস্য ও প্রবীণ বিএনপি নেতা অধ্যাপক মহসিন এবং রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি।

দলীয় পতাকা উত্তোলন করেন ৩ নম্বর ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সভাপতি মো. সালমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মো. শামিম হোসেন স্বপন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. আশরাফ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ রাশেল নান্টু, রাজন আলী, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ কালাম, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, রাজশাহী মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. মুজাহিদ হোসেন ফিরোজ, মহানগর যুবদল নেতা আল ফারাবি রাজ ও রকি।

এ ছাড়া বিএনপি নেতা হাবিবুর রহমান পিন্টু, মোয়াজ্জেম হোসেন পিন্টু, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেফায়েত শাহি, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব মো. পলাশ, যুগ্ম আহ্বায়ক রাজিব আহম্মেদ, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ ওয়াসিম আলী এবং যুবদল নেতা মনির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে দলটির সকল নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানানো হয়।

ওয়ার্ড বিএনপির নেতারা জানান, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এতে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কয়েকশ নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করবেন বলে তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ