September 15, 2026, 1:24 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক ইলিয়াছ

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা (পরিচালনা) কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ সভাপতি এবং মো. হাসান সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে সর্বসম্মতিক্রমে ১২ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোবারক হোসেন মহরম, ২ নম্বর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন লাকি এবং ইসলামপুর বি. আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, নবগঠিত কমিটির অন্য সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপযুক্ত পাঠদান নিশ্চিতকরণ এবং সার্বিক প্রাতিষ্ঠানিক পরিকাঠামো উন্নয়নে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ জোরদার করা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা সবাই মিলে একযোগে কাজ করব। প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ মডেল প্রাথমিক বিদ্যালয় হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল আশা প্রকাশ করেছে, নতুন পরিচালনা কমিটির দিকনির্দেশনায় বিদ্যালয়টি শিক্ষা ও শৃঙ্খলা উভয় ক্ষেত্রেই অভাবনীয় সাফল্য অর্জন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ