September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

“মাদক কে না বলি দেশ কে সুন্দর করি” এই স্লোগান কে সামনে রেখে কালীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ডের যুব সমাজের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনি বার ফুটবল টুনামেন্ট এর আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক। অতিথি, কালীগঞ্জ ক্রীড়া সংস্থা র সদস্য সচিব মো. জাইদুল ইসলাম (মানু), উদ্ভোধোক হিসেবে উপস্থিত ছিলেন, মো. আল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, দড়িসোম, কালীগঞ্জ, গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ হোসেন।

গাজীপুরের কালীগঞ্জের কালীগঞ্জ শিশু পার্কের সংলগ্ন মাঠে গতকাল সকাল ১০ ঘঠিকা হইতে গভীর রাত পর্যন্ত শহিদ প্রেসিডেন্ট মিনি বার ফুটবল টুনামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করে।

সেমিফাইনালে ৪ টি দল অংশগ্রহন করে ২ টি দল ফাইনালে পৌঁছে, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনি বার ফুটবল টুনামেন্টে চ্যাম্পিয়ন হন দড়িসোম মাথা নষ্ট একাদ্শ,রানার্স আপ হন ঢাকা উত্তরা এফ সি। চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে ফ্রীজ তুলে দেন টুনামেন্ট এর প্রধান অতিথি কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক। রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন এলইডি টেলিভিশন।
নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ হয়।ট্রাইভেকারে ঢাকা উত্তরা এফ সিকে ১ গোলে হারিয়ে জয় লাভ করে চ্যাম্পিয়ন হন দড়িসোম মাথা নষ্ট একাদশ।

প্রধান অতিথি মো. শফিকুল ইসলাম শফিক তাঁর বক্তব্য বলেন বাংলাদেশর প্রধান অতিথি তারেক রহমানের নিদর্শে অনুযায়ী বাংলাদেশকে মাদকমুক্ত করতে হবে এরই ধারাবাহিকতায় কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন এর দিকনির্দেশনা কালীগঞ্জকে মাদকমুক্তরাখতে হবে।

যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিভিন্ন খেলায় রাখতে হবে,আমি আমার কালীগঞ্জের যুব সমাজকে বলবো আসুন ‘ আমরা মাদক কে না বলি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি” আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন খেলাধুলায় সময় কাটিয়ে মাদক থেকে দুড়ে থাকি। আমি আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আপনারা আজ সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনি বার ফুটবল টুনামেন্ট দেখার জন্য, আপনারা আমাদের বাংলাদেশের প্রধান মন্ত্রী তারেক রহমানের জন্য এবং কালীগঞ্জের সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন ভাই এর জন্য দোয়া কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ