September 15, 2026, 2:53 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে ধর্ম পরিবর্তন করে বিয়ের পর শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: বিচার না পেলে চরম সিদ্ধান্তের হুঁশিয়ারি গৃহবধূর

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে ধর্ম পরিবর্তন করে বিয়ের পর শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: বিচার না পেলে চরম সিদ্ধান্তের হুঁশিয়ারি গৃহবধূর

বাগেরহাটের ফকিরহাটে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে এক গৃহবধূকে নির্যাতন, কৌশলে তার আগের সংসার ভাঙা, একাধিকবার গর্ভপাত করানো, ধর্ম পরিবর্তন করে বিয়ের পর স্ত্রীর স্বীকৃতি না দেওয়া এবং ২৫ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে।
শনিবার স্থানীয় একটি সংবাদ সম্মেলন কক্ষে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ মারিয়া বেগম একতা (৩২)।
অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম দেবাশীষ বসু (অটল), যিনি বর্তমানে মুহাম্মদ আলী নাম ধারণ করেছেন বলে দাবি করা হয়েছে। তিনি ফকিরহাট উপজেলার কাঠালতলা কাজী আজাহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
লিখিত বক্তব্যে মারিয়া বেগম একতা অভিযোগ করেন, তিনি পূর্বে তার স্বামী শের আলী ও দুই সন্তানকে নিয়ে আট্টাকী ঘোষপাড়া এলাকায় বসবাস করতেন। কয়েক বছর আগে অভিযুক্ত শিক্ষক ব্যবসার উদ্দেশ্যে তাদের বাড়ির একটি ঘর ভাড়া নেন।
তার অভিযোগ, ভাড়াটিয়া হওয়ার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিতে থাকেন। একপর্যায়ে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তাকে জোরপূর্বক নির্যাতন করা হয় বলেও তিনি অভিযোগ করেন।
মারিয়া বেগমের দাবি, ওই ঘটনার কথা কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে বিয়ের আশ্বাস ও ধর্ম পরিবর্তনের প্রলোভন দেখিয়ে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে তাকে বিভিন্নভাবে প্রভাবিত করা হয়।
তার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তির প্ররোচনায় তিনি তার আগের স্বামী শের আলীকে তালাক দিতে বাধ্য হন। এ সময়ের মধ্যে তাকে একাধিকবার গর্ভপাত করানো হয়েছে বলেও তিনি দাবি করেন। এছাড়া কৌশলে তার জমির দলিল ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ নেওয়ার অভিযোগও করেন তিনি।
পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি আদালতে এফিডেভিট সম্পাদন এবং কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে ‘মুহাম্মদ আলী’ নাম ধারণ করেন এবং তাকে রেজিস্ট্রি বিয়ে করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন মারিয়া বেগম।
তবে বিয়ের পর থেকেই অভিযুক্ত ব্যক্তির আচরণ বদলে যায় বলে অভিযোগ করেন তিনি।
মারিয়া বেগম বলেন, “বিয়ের পর সে আমাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে না। আমার জমি বিক্রি করে ২৫ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। টাকা না দিলে আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিলে বা কারও কাছে অভিযোগ করলে আমাকে ও আমার দুই সন্তানকে ক্ষতি করার হুমকিও দেওয়া হচ্ছে।”
আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমি শুধু আমার স্ত্রীর স্বীকৃতি চাই এবং স্বামীর সঙ্গে স্বাভাবিকভাবে সংসার করতে চাই। আমি আমার মান-সম্মান হারিয়ে আজ দিশেহারা। ন্যায়বিচার না পেলে আমি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারি।”
সংবাদ সম্মেলনে মারিয়া বেগম একতা তার এবং তার দুই সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা বিভাগ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক দেবাশীষ বসু (অটল) ওরফে মুহাম্মদ আলীর বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ