September 15, 2026, 1:22 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাচ্ছেন; মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ডেস্ক রিপোর্ট

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী ‘৪০তম ফোবানা কনভেনশন ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।

আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ এই মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (BAC)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি লিডার এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী সেশনে লস অ্যাঞ্জেলেস্থ বাংলাদেশ কনসাল জেনারেল, হোস্ট কমিটি ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দও বক্তব্য প্রদান করবেন। পরবর্তীতে রাত ৯টায় নৈশভোজ অনুষ্ঠিত হবে।

সফরের দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের মেয়রের সাথে একটি বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঐদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান পর্ব, যেখানে মন্ত্রী এবং উত্তর আমেরিকা ও কানাডার ফোবানা নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

সফরের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণ, দ্বিপাক্ষিক ব্যবসায়-বাণিজ্য এবং শ্রমবাজার সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশী কর্তৃক আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশ নেবেন।

সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর মাননীয় মন্ত্রী দেশে ফিরে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ