September 15, 2026, 1:22 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বোররচর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

বাংলাদেশ জামায়াতে ইসলামি ময়মনসিংহ মহানগর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে জুলাইস্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৮ জুলাই শুক্রবার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সিরতা ইউনিয়ন এর সিরাত বয়েজ ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোররচর ইউনিয়ন এর বোররচর স্পোর্টিং ক্লাব। খেলা শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও রানার্স -আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।

মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারীর সভাপতিত্বে ও সেক্রেটারি এস.এম জোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল।

বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর আছাদুজ্জামান সোহেল, আনোয়ার হোসেন সুজন,সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. মাহবুবুর রশিদ ফরাজী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ