September 15, 2026, 1:27 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় সমবায় সমিতির প্রাক-নিবন্ধন প্রশিক্ষণ সভা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়ায় প্রস্তাবিত ‘আওরাবুনিয়া প্রবাসী কল্যাণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর প্রাক-নিবন্ধন প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আওরাবুনিয়া বাজারে এ সভার আয়োজন করা হয়।

​সমিতির প্রস্তাবিত সভাপতি মো. আব্দুল আউয়াল জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন। বিশেষ অতিথি ছিলেন আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান মুন্সি।

​মো. তরিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় সভায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. মিজানুর রহমান সিকদার, মো. সবুজ বেপারি ও মো. বরকত উল্লাহ খান।

​প্রশিক্ষণ সভায় সমিতির নিয়মকানুন, ভবিষ্যৎ কার্যক্রম ও নিবন্ধনের প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিক, সুধীজন ও প্রস্তাবিত সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ