October 31, 2026, 9:45 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

তালার হরিহরনগরে ব্যবসায়ীর উপর মাদকসেবীর হামলা!

বি. এম জুলফিকার রায়হান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্সীরার তালা উপজেলার হরিহরনগর গ্রামে কুদ্দস গাজী নামের এক ব্যবসায়ী উপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেয়া সহ পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। একই গ্রামের এক মাদকসেবী যুবক হামলা চালিয়ে টfকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। এঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী কুদ্দুস গাজী তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।

উপজেলার হরিহরনগর গ্রামের মৃত কদম আলী গাজী’র ছেলে ভুক্তভোগী কুদ্দুস গাজী জানান, তিনি একজন ব্যবসায়ী। বাড়িতে তার মহিষ ও গরুর খামার রয়েছে। এছাড়া বিভিন্ন হাটবাজারে তিনি গরু ও মহিষ বিক্রির ব্যবসা করেন। তিনি বলেন, একই গ্রামের অভিযুক্ত মাদক সেবনের টাকা যোগাড়ের জন্য এলাকয় চুরি, ছিনতাই ও চাঁদাবাজীসহ নানান অপকর্মে লিপ্ত।

আনুমানিক ৫/৬ মাস পূর্বে সে বাড়ির গরুর খামার থেকে একটি বৈদ্যুতিক মটর চুরি করে। এবিষয়ে থানায় মামলা করতে চাইলে তার বাড়ির লোকজন এসে ক্ষমা চায় এবং এধরনের অপরাধ আর করবে না বলে মৌখিক মুচলেকা দেয়। কিন্তু অভিযুক্ত ভাল না হয়ে পরবর্তীতে বিভিন্ন সময়ে আমার গরু ও মহিষের খামারে এবং মাছের ঘেরে হানা দিয়ে নগদ টাকা দাবী করতে থাকে। আর টাকা না দিলে আমার বিভিন্নভাবে ক্ষতিসাধন করার হুমকি দিলে নিরুপায় হয়ে বিভিন্ন সময়ে তাকে ১০০ বা ২০০ টাকা করে দিতে হতো।

গত ২২ আগস্ট দুপুরে মহিষ বিক্রি করে বাড়ি ফেরার সময়ে পথিমধ্যে আমাকে আটকিয়ে অভিযুক্ত ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। টাকা না দেয়ায় সে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ২ লক্ষ ৬ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। এঘটনায় ভুক্তভোগী কুদ্দুস গাজী তালা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

তবে, হামলা ও টাকা ছিনতাই করার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বলেন কুদ্দুস গাজী মারপিট করেছে বলে উল্টো অভিযোগ করেন।

এঘটনায় তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ