September 15, 2026, 2:10 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাশিয়ানীতে অনুমতিহীন বিড়ি ফ্যাক্টরিতে অভিযান

মো. শাহীন মোল্লা, স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় অনুমতি ছাড়া বিড়ি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ২ লক্ষ টাকার বিড়ি ও তামাক পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৭ আগস্ট সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাতইল ইউনিয়নের শঙ্করপাশা গ্রামে সাহিদ শেখের বাড়িতে অনুমোদন বিহীন বিড়ির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা লিজা।

অভিযানকালে সেখানে অবৈধভাবে বিড়ি তৈরি ও মজুদের প্রমাণ পাওয়া যায়। এসময় সাহিদ শেখের স্ত্রী সাকিরা বেগম উপস্থিত ছিলেন। নিবার্হী ম্যাজিস্ট্রেট এর উপস্থিত বুঝতে পারলে বাড়ির পুরুষরা পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করেন। পরে কারখানায় মজুদ থাকা প্রায় ২ লক্ষ টাকা মূল্যের “সজিব বিড়ি” জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত বিড়ির মোড়কে ফ্যাক্টরির ঠিকানা হিসেবে নড়াইল জেলার কালিয়া উপজেলার”রঘুনাথপুর গ্রামের ঠিকানা ব্যাবহৃত হয়েছে। সেই সাথে ভ্যাট নম্বর ০০৩৯১০৭৬২-০৯০৭ লেখা ছিল বলে প্রশাসন জানিয়েছে।

এ প্রতিবেদককে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা লিজা বলেন, “সরকারের অনুমতি ছাড়া তামাকজাত পণ্য উৎপাদন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে গোপনে বিড়ি তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ