September 15, 2026, 12:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে নবী (সাঃ) জীবনাদর্শ নিয়ে আলোচনা

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে নগরীর টাউন হল প্রাঙ্গণে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে দুপুর ১২ টায় পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে নবীজী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার,রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ।

আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর জীবন, আদর্শ, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মানবতার কল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর ধৈর্য, সততা ও ক্ষমার শিক্ষা বর্তমান সময়েও গুরুত্বপূর্ণ।

রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান মহানবী (সা.)-এর জীবন থেকে শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা নেওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তিপূর্ণ সমাজ গঠন করা সবার দায়িত্ব।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান মহানবী (সা.)-এর আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন অনুষ্ঠানে অংশ নেওয়া আলেম-উলামা ও ধর্মপ্রাণ নাগরিকদের ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ