October 30, 2026, 9:09 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল’ এবং ‘খেলাধুলায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জাঁকজমকপূর্ণ পরিবেশে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

উদ্বোধন উপলক্ষ্যে আলোচনায় তিনি বলেন, নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে খেলাধুলার বিকল্প নেই। মাদক, কুসঙ্গ থেকে দূরে রেখে খেলাধুলা শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও খেলাধুলায় উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রীসহ বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছে। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এই আয়োজনকে যারা সফল করে তুলেছেন, তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা শৃঙ্খলাবোধের শিক্ষা দেয়। খেলাধুলার অগ্রগতির ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোকে এগিয়ে নিয়ে যেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহবুবুল আলম ও সদস্য এনামূল হক আকন্দ লিটন।

এছাড়া ফুটবল ম্যাচ উপভোগ করতে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি, নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জমজমাট ও উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক দর্শক উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা উপভোগ করেন। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ জেলা সদর বনাম গৌরীপুর উপজেলা দলের মধ্যে খেলা হয়। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) ফাইনাল ম্যাচ অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ