September 15, 2026, 1:27 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাথরঘাটায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছাত্র হিজবুল্লাহর আনন্দ মিছিল

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছারছীনা দরবার শরীফ পরিচালিত অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেট থেকে আনন্দ মিছিলটি বের হয়। পরে মিছিলটি পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাথরঘাটা কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিছিলে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে রচিত কালজয়ী বিভিন্ন কবিতার শ্লোকসংবলিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা নাতে রাসুল পরিবেশন করেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিছিলটি সম্পন্ন হয়।

মিছিল শেষে পৌর ঈদগাহ মাঠে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা জমইয়াতে হিজবুল্লাহর সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ তোহা, উপজেলা যুব হিজবুল্লাহর সাধারণ সম্পাদক কাজী রাকিব, হাফেজ মাওলানা সাহাদাত হোসাইন, হাফেজ বেল্লাল, ফোরকান আহমদসহ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

One response to “পাথরঘাটায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছাত্র হিজবুল্লাহর আনন্দ মিছিল”

  1. I have been playing here for a few months and the experience keeps getting better. The slot collection is massive and the payouts feel fair every time I log in. Customer support actually answers quickly when I need help with a bonus. If you are looking for a reliable spot to chase those big jackpots, this is it. Check out bdbengalwincasino for more details.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ