September 15, 2026, 1:27 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কলেজের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হালিম।

অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমি রানী বল, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. ফজলুর হক মৃধা।

বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফরুক হোসেন খান, অমুয়া চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল আলম, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. ইউসুফ আলী, শিক্ষার্থী মাছুমা আক্তার পলি প্রমুখ।

সভার পূর্বে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের নবনির্মিত দৃষ্টিনন্দন গেট উদ্বোধন করেন প্রধান অতিথি ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ