বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির নির্বাহী কমিটির সাধারণ নির্বাচন ২০২৬-২০২৭ আনন্দ মূখর পরিবেশে ২৪ আগস্ট সোমবার অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে মোঃ জাহাঙ্গীর আলম(ছাতা প্রতীক প্রাপ্তভোট-২০৫) ও সাধারণ সম্পাদক পদে মোঃ আসাদুর রহমান আসাদ (সাইকেল প্রতীক প্রাপ্তভোট ১৭৬) নির্বাচিত হয়েছেন।

১৪ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সমাজ কল্যান সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।অন্যান্য পদে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।মোট ৫১৭ জন ভোটারের মধ্যে ৫০১ জন ভোটার ভোট প্রদান করেছেন।
সহ-সভাপতি মোঃ আব্দুল আলীম(মোটর সাইকেল প্রাপ্ত ভোট ২০৭) সমাজ কল্যান সম্পাদক মোঃ শাহীন(মই প্রতীক প্রাপ্তভোট ২৫৩)।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা সম্পাদিকা শরীফা খাতুন,সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক এমদাদ হোসেন।নির্বাহী সদস্যরা হলেন আব্দুল খালেক,রাকিব হোসেন, রুমান মিয়া ও ভাস্কর।প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ লুৎফর রহমান ও সহকারী কমিশনার ছিলেন মোঃ সিরাজ উদ্দিন।