September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহীর ভুবন মোহন পার্কে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১০

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর ভুবন মোহন পার্কের একটি কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ জুয়াবিরোধী টিম ও সিআরটি। এ সময় তাঁদের কাছ থেকে ৬৬ সেট তাস, জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং ১১টি মুঠোফোন জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত সোয়া দুইটার দিকে ভুবন মোহন পার্কের ভেতরে সিটি করপোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলার সময় ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের বেলাল হোসেন (৫৫), বেলদারপাড়ার মিলন সরকার (৩০), রাজারহাতা এলাকার কাজী ছোটন (৫১), বোয়ালিয়াপাড়ার বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনি এলাকার খোকন (৫৪), শিরোইল কলোনির হাবিবর রহমান (৬০), আইনুল হক (৫০), আব্দুল আলিম (৪৫) এবং নাটোর সদর থানার চক বৈদ্যনাথ গ্রামের রানা (৩৭) ও মেহেরাজ (৩২) রয়েছেন।

অভিযানে তাঁদের কাছ থেকে ৬৬ সেট প্লে-কার্ড বা তাস, অনলাইন জুয়া ও বেটিং অ্যাপসসহ চারটি স্মার্টফোন, সাতটি বাটন ফোন এবং নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ