September 15, 2026, 2:10 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফরদপুরে ২০ লিটার মদসহ মদক কারবারী আটক

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ আবুল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার বড় খারদিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আবুল শেখ সালথা উপজেলার উথুলী গ্রামের মৃত পাচ্চু শেখের ছেলে। এ সময় মাদক ব্যবসায়ী সুজন ওরফে সুজাত নামের আরও এক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

সালথা থানা পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিলের জন্য সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খানের দিক নির্দেশনায় এবং এএসআই মুকুল হোসেনের নেতৃত্বে সালথা থানার পুলিশের একটি বিশেষ টিম উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযানে যায়। এ সময় পুলিশ জানতে পারে, ওই এলাকার মাদক ব্যবসায়ী সুজন ওরফে সুজাতের বাড়িতে দেশীয় মদ ক্রয়-বিক্রয় ও সেবন করা হচ্ছে। পরে পুলিশের দলটি সুজাতের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক সুজাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় আবুল শেখকে আটক করা হয়। এ সময় বোতল ও কন্টেইনারে রাখা দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদের মধ্যে ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার ১০টি বোতলে মদ এবং ৮ লিটারের একটি কন্টেইনারে প্রায় ৭ লিটার ও ৫ লিটারের আরেকটি কন্টেইনারে প্রায় সাড়ে ৪ লিটার খোলা মদ ছিল। সব মিলিয়ে প্রায় ১৯ থেকে ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করে পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার দেশীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ