September 15, 2026, 2:13 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত।

এ্যামেচার রেডিও এসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB)এর কারিগরি সহযোগিতায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগ দি লাইফ সেভিং ফোর্সের বাস্তবায়নে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে ২৩ আগস্ট-২০২৬ রবিবার বেলা ১১ টায় ময়মনসিংহ অঞ্চলে কল্পিত শক্তিশালী ভূমিকম্পের বিকল্প ও টেকসই জরুরী কমিউনিকেশনের এক্সারসাইজ ও মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মোঃ জানে আলম।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর জেলা কমান্ডার পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি পিএফএম।

মহড়া বাস্তবায়নে নেতৃত্বে দেন উপ-সহকারী পরিচালক মোঃ মোফাজ্জল হোসেন পিএফএম,ফোরম্যান মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ ছানোয়ার হোসেন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ কবিরুল আলম ও মোঃ আব্দুল মালেক,স্টেশন অফিসার মোঃ জুলহাস উদ্দিন ও মোঃ হাবিজুর রহমান এবং সহকারী যোগাযোগ প্রকৌশলী মোঃ মিজান।

সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে কর্মকর্তাগন বলেন সারা বাংলাদেশের ৮ বিভাগে ২৩ আগস্ট ২০২৬ হতে ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত তিনদিন ব্যাপী এ ঐতিহাসিক মহড়ার অনুশীলন হবে।মহা প্রাকৃতিক দূর্যোগ কিংবা বড়কোন বিপদে আমাদের হাতের মোবাইল ফোন নিভে যাবে, ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক সেই কঠিন সময়ে কিভাবে বিকল্প উপায়ে দেশের এক প্রান্তের বার্তা অন্যপ্রান্তে পৌছানো সম্ভব তা অনুশীলনে জন্যই আজকের এই আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ