September 15, 2026, 1:24 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বান্দরবানে বিএনপি আনন্দ মিছিল

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

পাহাড়ের ‘লড়াকু নেত্রী’ মাম্যাচিংকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান করায় আনন্দ মিছিল ও গণসংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পাহাড়ি-বাঙালি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রোববার (২৩ আগস্ট) বিকেলে বান্দরবান জজকোর্ট এলাকা থেকে জেলা বিএনপির ব্যানারে আনন্দ মিছিলটি বের হয়।

জেলা বিএনপির সদস্য সচিব ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র মো. জাবেদ রেজার নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুনর্গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মহিলা এমপি মাম্যাচিংকে গণসংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

আনন্দ মিছিল ও গণসংবর্ধনা অনুষ্ঠানে জেলার সাত উপজেলা ও ৩৪ ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। গণসংবর্ধনা সভায় মাম্যাচিং বলেন, নতুন দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে পুনর্গঠিত পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখব। দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব।

গণসংবর্ধনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক লুসাই মং, জসিম উদ্দিন তুষার, রিটল বিশ্বাস, জেলা বিএনপি নেতা শাহাদাত হোসেন জনি, চনুমং মারমা ও মহিলা দলের নেত্রী উমেচিংসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, অভিজ্ঞ রাজনীতিক মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় পাহাড়ের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার যে অভিজ্ঞতা রয়েছে, তা স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ফলে তার পুরোনো অভিজ্ঞতাও কাজে লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ