September 15, 2026, 4:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মো. মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে এক বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী মো. আব্দুল বাতেনকে (৪৪) গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় কালীগঞ্জ থানার এস আই মো. মাসুদ রানা শামিম এ তথ্য নিশ্চিত করেন। উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার এস আই মো. মাসুদ রানা শামিম বলেন, শনিবার (২২ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আব্দুল বাতেনকে স্থাণীয় রাথুরা বাজার থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে কালীগঞ্জ থানার এস আই মো. মাসুদ রানা শামিম বলেন, কালীগঞ্জ থানার মামলা নাম্বার ২(৭)১৫ এ দন্ডবিধি ৩২৪ ধারায় আদালত মো. আব্দুল বাতেনকে এক বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। রবিবার সকালে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ