October 31, 2026, 10:38 am
শিরনাম :
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে

বরিশাল বিমানবন্দর এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রেপ্তার

মারুফ বিল্লাহ, বরিশাল জেলা প্রতিনিধি

বরিশাল নগরীর বিমানবন্দর থানা এলাকায় ১০ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।
‎
‎র‌্যাব-৮ জানায়, শুক্রবার (২১ আগস্ট) রাতে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে এক ব্যক্তি গাঁজা বহন করছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে র‌্যাবের একটি টহল দল বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাধীন জমজম এলপিজি ফিলিং স্টেশনের সামনে সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
‎এ সময় বাসটিতে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা মনির হোসেনের হাতে ঝোলানো নীল রঙের কাপড়ের ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎গ্রেপ্তার মনির হোসেন খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মো. তোফাজ্জেল হোসেনের ছেলে।
‎‎র‌্যাব জানায়, উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তিকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশালের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ