September 15, 2026, 1:27 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কয়রায় জেলা শিবির নেতার ওপর হামলা

জি, এম তারিকুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইসলামী ছাত্রশিবিরের জেলা পর্যায়ের নেতা আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি।

স্থানীয় ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, হামলার পর গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আল মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক ও জ্ঞানহীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেদি হাসান (১৭) এবং তার বাবা জাহাঙ্গীর ওরফে ইয়ার আলী মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেলেও হামলার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পরই পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ