September 15, 2026, 2:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটিতে মনিরুজ্জামান মিয়া সভাপতি রফিকুল ইসলাম পটুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২২আগষ্ট) দুপুরে উপজেলার উনশিয়া কবি সুকান্ত অডিটোরিয়ামে কোটালীপাড়া ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়।

সমিতির উপদেষ্টা ও মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক ফায়েকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল সদস্যের সর্বসমত্তিক্রমে মনিরুজ্জামান মিয়া সভাপতি ও রফিকুল ইসলাম পটুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়।এছাড়াও কমিটির রতন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সতিশ চন্দ্র শিয়লী (রতন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটু বলেন-
আধুনিক সেবা প্রদানের লক্ষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কোটালীপাড়া ডায়াগনস্টিক মালিক সমিতির কার্যক্রমকে আধুনিকায়ন করার পাশাপাশি সমিতির সকল সদস্যের স্বার্থে কাজ করে যাবে।

সভাপতি মনিরুজ্জামান মিয়া বলেন
এ কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল,সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ