বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২২ আগস্ট সকাল ১০ টায় নগরীর টাউন হল প্রাঙ্গণে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান উদ্ধোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব মো. মিজানুর রহমান সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জি এস তোফাজ্জল হোসেন।সঞ্চালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ফকির জলিল।

অনুষ্ঠানের আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদেরকে পুরষ্কার ও সন্মাননা স্মারক প্রদান করা হয়।