September 15, 2026, 2:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র যেকোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে?

আর্ন্তজাতিক ডেস্ক

ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক চক্রগুলোকে লক্ষ্য করে হামলার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- এমন খবরের মধ্যে তিনি পুয়ের্তো রিকোতে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হতে পারে। যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্র জানায়, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে। এ পদক্ষেপ বাস্তবায়িত হলে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে এরইমধ্যে চলমান উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাবে।

যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন। আমাদের দেশের সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করুন।
 
তবে আলোচনার পথ খোলা রাখার বার্তাও দেন তিনি। মাদুরো বলেন, আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই, যা সামরিক সংঘাতের পথে নিতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপে আগ্রহী।
 
মার্কিন হুমকির মধ্যে মাদুরো ভেনেজুয়েলার সেনাবাহিনীকে প্রস্তুত করেছেন। চলতি সপ্তাহের শুরেুতে মাদুরো সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলায় আক্রমণ করা হলে দ্রুতই সেটি সশস্ত্র সংগ্রামের যুগে প্রবেশ করবে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তারা ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে দেশটির অস্বাভাবিক নির্বাচন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।
ট্রাম্প মূলত ২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেছেন, যেখানে আবারও জয়ী হন মাদুরো। পশ্চিমা বিশ্বের অনেক দেশ সেই নির্বাচনকে অবৈধ বলেই গণ্য করেছে।

তথ্য সূত্রঃ সময়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ