September 15, 2026, 1:28 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার

মো. ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

১৯ আগস্ট দিবাগত রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিপর্ণা (১৬) ওই গ্রামের চৈতু রায়ের কন্যা।

প্রত্যক্ষদর্শী, পরিবার এবং বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে, ওই তরুণী একদিন পুর্বে বাড়ি থেকে নিখোঁজের পর বাড়ির অদুরে ঝাড়ের ভিতর গাছের সাথে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

এটি আত্মহত্যা কিংবা হত্যাকাণ্ড এ নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন, জনমনে দানা বেধেছে ব্যপক সন্দেহ, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধারণা দুর্বৃত্তরা ওই কিশোরকে ধর্ষণের পর হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়েছে, দুষ্কৃতকারী খুনিরা।

সংবাদ পেয়ে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ সার্কেলের এএসপি শাওন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, সিনিয়র পুলিশ অফিসার এস আই জাহাঙ্গীর বাদশা রনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল হতে লাশ উদ্ধার ও সুরতহাল রেকর্ড করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং এসআই জাহাঙ্গীর বাসার রনি জানান পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ