September 15, 2026, 1:27 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

লামায় নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলায় ‘৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬’, ‘১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ’, ‘২য় অনূর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬’ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৫-২০২৬)’ এর বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন লামার কৃতি সন্তান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ জ উ প্রু, লামা মহামনি শিশু সদনের পরিচালক সিংম, মেডিকেল অফিসার ডা. সোলেমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহজাহান আলী, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেদ, পিআইও মইনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চৌধুরী মো. সুজন সহ প্রমূখ।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে আন্তর্জাতিক ক্রীড়াবিদ জ উ প্রু বলেন, ক্রীড়াবিদদের অর্জনের পেছনে লামা উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতা স্মরণীয় হয়ে থাকবে।

অতিথিরা বলেন, ক্রীড়া মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার অন্যতম মাধ্যম। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পরিচ্ছন্ন নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। এর মাধ্যমে সমাজের ইতিবাচক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।

সভায় জানানো হয়, ক্রীড়ার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা এবং ক্রীড়া খাতের প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি লামার ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস দেন।

আলোচনা শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ