August 20, 2026, 1:16 pm
শিরনাম :
কোটালীপাড়ায় মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড ফকিরহাটে ফলতিতা বাজারে ১৩টি দোকান আগুনে পুড়ে ছাই বাগেরহাটের দশানী-রামপাল-মোংলা সড়কের কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী কৈখালী ভূমি অফিস জরাজীর্ণ ভবনেই কার্যক্রম ‎বাগেরহাটে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরামের কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং জনদুর্ভোগ নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পটিয়ায় মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

কোটালীপাড়ায় মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাঁজা সেবনের দায়ে লিটন মন্ডল (২১) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার হিরন ইউনিয়নের তারাশী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জের পরিদর্শক খোরশেদ আলম উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত লিটন মন্ডল উপজেলার হিরন ইউনিয়নের তারশী গ্রামের লিখন মন্ডলের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাঁজা সেবনরত অবস্থায় লিটন মন্ডলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ