August 19, 2026, 6:18 am
শিরনাম :
বাগেরহাটের দশানী-রামপাল-মোংলা সড়কের কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী কৈখালী ভূমি অফিস জরাজীর্ণ ভবনেই কার্যক্রম ‎বাগেরহাটে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরামের কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং জনদুর্ভোগ নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পটিয়ায় মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কাঁঠালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

‎বাগেরহাটে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরামের কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ‎বাগেরহাট সিভিল সার্জন অফিসে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, বাগেরহাট। সহযোগিতায় ছিল রূপান্তর ও বাংলাদেশ হেলথ ওয়াচ।

‎জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন। সেশন পরিচালনা করেন প্রকল্প ম্যানেজার রাজেশ অধিকারী ও মোর্শেদ আলম।
কর্মশালায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি ইয়ামিন আলী, জিমি মন্ডল, সাংবাদিক এস এম রাজ, ফারহানা আক্তার, শেখ কামরুজ্জামান, আল-আমিন সরদার, শেখ হেমায়েত হোসেন খোকন, সুরাইয়া আক্তার, হাসিবুল ইসলাম, নার্গিস আক্তার ইভা, মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিরু এবং প্রেস ক্লাবের সেক্রেটারি হেদায়েত হোসেন লিটন, রুপান্তর ফোকাল গোলাম মোস্তফা, রুপান্তর প্রতিনিধি আতাবুর রহমান টিপু সহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

‎এছাড়া যুব স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয়ক নাঈমুর রহমান, যুগ্ম সমন্বয়ক রাকিবুল ইসলাম ও সোনিয়া আক্তারসহ যুব ফোরামের অন্যান্য সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
‎কর্মশালায় বাগেরহাটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনগণের স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা ও অংশগ্রহণ বৃদ্ধি এবং একটি কার্যকর ও স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

‎বক্তারা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমতা, জবাবদিহিতা ও জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ