September 15, 2026, 5:07 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

‎তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

‎সাতক্ষীরার তালায় বসতবাড়িতে ঢুকে আবু মুছা নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। জমি ও ঘের সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে তাকে কুড়াল দিয়ে কোপানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। হামলার ঘটনায় আবু মুছার মা মাজেদা বেগম আহত হন। আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শনিবার (১৫ আগস্ট) সকালে তালা উপজেলার হরিহরনগর গ্রামে হামলার ঘটনাটি ঘটে।

আবু মুছা জানান, জমি ও মাছের ঘের নিয়ে অভিযুক্তদের সাথে তাদের দীর্ঘদিন বিরোধ রয়েছে। ওই মামলায় আমরা নির্দোষ প্রমানিত হওয়ায় অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওঠে। তর্কের একপর্যায়ে অভিযুক্ত কুড়াল দিয়ে আবু মুছাকে কোপ মারে।

এসময় ‎​আবু মুছার মা মাজেদা বেগম সন্তানকে উদ্ধারে এগিয়ে এলে তাকেও মারপিট করে আহত করা হয়। ঘটনায় গুরুতর আহত আবু মুছাসহ তার মাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রতিবেশিরা।

‎এঘটনায় আবু মুছা বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।

‎​এ বিষয়ে তালা থানার ওসি আবু বক্কর ছিদ্দীক জানান, ঘটনায় লিখিত অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ