ময়মনসিংহে নেপের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।
প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে “প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং,জবাবদিহিতা,ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা নগরীর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি অডিটোরিয়ামে রবিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।বিশেষ অতিথি ছিলেন নেপের মহাপরিচালক যুগ্ম সচিব ফরিদ আহম্মদ ও প্রাথমিকশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন প্রাথমিক শিক্ষা ) মীর আব্দুল আওয়াল মেহেদী ।

সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। কর্মশালা শেষে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।