September 15, 2026, 1:24 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাদেরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। এবারের মৎস্য পক্ষের প্রতিপাদ্য— “রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ।”

আলোচনা সভায় বক্তব্য দেন কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও শিক্ষা বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলতাব হোসেন, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম রতন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শাখা সাধারণ সম্পাদক বারিন কার্ণায়েন, মৎস্যজীবীদের পক্ষে হাবিবুর রহমান দোহা, অজিত সরকারসহ অন্যরা।

আলোচনা সভা শেষে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখায় কয়েকজন মৎস্যজীবীকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করেন হাবিবুর রহমান দোহা, আব্দুল আউয়াল ও অজিত সরকার।

বক্তারা বলেন, মোহনগঞ্জসহ হাওরাঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান এবং কার্যকর নজরদারি জোরদারের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ