October 31, 2026, 6:59 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কয়রায় নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

জি, এম রবিউল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রার আংটিহারা কোষ্টগার্ডের সদস্যরা নদীতে পড়ে যাওয়া জাহাজের এক ক্রুকে জীবিত উদ্ধার করেছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কোষ্টগার্ডের সুত্রে জানা গেছে গত ১৫ আগস্ট এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজ ভারত হতে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আগমন করে। পরবর্তীতে, জাহাজটি সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীর আংটিহারা এলাকায় অবস্থান করে।

ঐ দিন দুপুর ১ টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত একজন ক্রু নদীতে পড়ে যায়। পড়ে যাওয়া ক্রু পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা নাজমুল (২১)।

এ সময় রুটিন টহল চলাকালীন বিষয়টি কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দলের নজরে আসে। তৎক্ষনিক কোষ্টগার্ডের সদস্যরা ঘটনাস্থল হাজির হয়ে তল্লাসি করে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধার করা ঐ ক্রুকে নিরাপদে তার জাহাজে পোছায় দেওয়া হয়। কোষ্টগার্ডের ঐ কর্মকর্তা আরও জানান,জরুরী উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ