October 30, 2026, 10:51 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কাশিয়ানীতে বর্ণাঢ্য র‍্যালিও ‍জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

মো. শাহীন মোল্লা, স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা সহ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ দীঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া। এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকার মো. নিজামুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. আসলাম।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা লিজা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শুভঙ্কর দত্ত, সমাজ সেবা কর্মকর্তা সৌরভ রেজা, সমবায় কর্মকর্তা মো. মোরাদ আলী, খাদ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল আলম মুন্না, সাংবাদিক বাইতুল হাসান চৌধুরী, সফল মৎস্য চাষী বিধান বিশ্বাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ