September 15, 2026, 1:28 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কচুয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সাইফুল ইসলাম, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

কচুয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​১৫ আগস্ট ২০২৬ (শনিবার) বিকেলে কচুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান উপস্থিতি ও পরিচালনায় ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন।

এছাড়াও স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

​মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে দেশ ও জাতির অব্যাহত কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ