October 30, 2026, 11:40 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

‎বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

‎সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল  হয়েছে।
‎
‎বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহবুবুর রহমান টুটুল এর সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য হাদিউজ্জামান হিরোর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য এম এ সালাম।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব ও বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য মোজাফফর রহমান আলম, শমসের আলী মোহন, শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি, সাবেক সেক্রেটারি শেখ নজরুল ইসলাম কাজল, বর্তমান কার্যনির্বাহী সদস্য এসএম মাহাবুব মোর্শেদ লালন, ফারুকুজ্জামান বাপ্পি,নার্গিস আক্তার ইভা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর ইসলাম শান্ত। জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানে বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মো. নাইমুর রহমান, বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলাম এবং অন্যান্য যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
‎
‎মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ