September 15, 2026, 12:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পটিয়া নবজাগরণ সাংস্কৃতিক সংসদের দ্বিবার্ষিক কমিটি গঠন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া নবজাগরণ সাংস্কৃতিক সংসদের সাধারণ সভা শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি বাবু তুষার বরণ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি তুষার বরণ দত্ত, সহ-সভাপতি নিকিতা ঘোষ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান, সহ-সম্পাদক জান্নাতুল কাওছার, সাংগঠনিক সম্পাদক রাশেদ উল্লাহ আলমদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক স্নিগ্ধা চক্রবর্তী, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেশমি চৌধুরী, অর্থ সম্পাদক রুম্পা দত্ত, প্রচার সম্পাদক কাউসার মাসুম এবং দপ্তর সম্পাদক আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মোঃ জাফর ও অভিজিৎ দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংস্কৃতি একটি সমাজ ও জাতির পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। সাহিত্য, সংগীত, নাটক, নৃত্যসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড মানুষের মননশীলতা বিকাশের পাশাপাশি সমাজে সম্প্রীতি, মানবিকতা ও মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম।

সভায় নবগঠিত কমিটির সদস্যরা পটিয়ার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ, প্রাণবন্ত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নিয়মিত সাহিত্য, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ