সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেযারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তালায় বৃক্ষ চারা বিতরন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) বিকালে বিভিন্ন প্রজাতির ৬শ গাছের চারা বিতরণ করা হয়েছে।
এবিষয়ে ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসাবে তালা উপজেলা ১নং ধানদিয়া ইউনিয়নে দারুস সুন্নাহ সালাফিইয়াহ একাডেমীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে এই কর্মসূচি গ্রহন করা হয়।

এসময় খুলনা মহানগর ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল আহমেদ ও আজম খান সরকারি কমার্স কলেজের ছাত্রদল নেতা মো. মাসুদ হাসানসহ শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষ চারা বিতরণ শেষে বিএনপির সাবেক চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।