September 15, 2026, 2:10 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

লামায় মোট ৫ ইটভাটাকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৫ ইটভাটাকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে লামা উপজেলা প্রশাসন।

শনিবার ১৫ আগস্ট, দুপুর বারোটার দিকে লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, সামনের শুষ্ক মৌসুমে ইট প্রস্তুতের লক্ষে পাহাড় কাটা ও মাটি কাটার দায়ে ডিবিএম ও ইউএমবিকে ১ লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এমএমবি, এমবিআই ও এবিসি৪ কে ৫০ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা এবং সর্বমোট সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় সহযোগিতা ছিলেন থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান।

স্থানীয়রা জানান, দিনের বেলায় স্ক্যাভেটর (এক্সকাভেটর) ব্যবহার করে প্রকাশ্যে পাহাড় কাটার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে ভূমিধস ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন প্রতিবেদক’কে বলেন, পাহাড় ও মাটি কাটার দায়ে ৫ ইটভাটাকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযান আগামী’তে অব্যহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ