October 30, 2026, 11:40 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

শ্যামনগরে সাঈদীর শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

দেলওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর তৃতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন জামায়াতের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় কাশিমাড়ী মৎস্য সেট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

কাশিমাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক অধ্যক্ষ মাওলানা এ.ইউ.এম. গোলাম বারী, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম ও উপাধ্যক্ষ মাওলানা আবু বকর প্রমুখ। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা আল্লামা সাঈদী (রহ.)-এর জীবন, কর্ম ও ইসলামী আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ইসলামী আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

সভা শেষে আল্লামা সাঈদী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ