October 31, 2026, 6:59 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কচুয়া থানায় নতুন ওসি যোগদান

সাইফুল ইসলাম, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে কচুয়া থানায় দায়িত্ব গ্রহণ করেন।

​কচুয়া থানায় যোগদানের পূর্বে তিনি মেহেরপুর জেলার গাংনী থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

​দায়িত্ব গ্রহণকালে নবনিযুক্ত ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কচুয়া থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জনগণের সেবায় পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি বদ্ধপরিকর।

তিনি এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় এবং পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সুশীল সমাজ, সাংবাদিক ও সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ