September 15, 2026, 2:54 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহীর মোহনপুরে কৃষি সচিব সেলিম খাঁনের পরিদর্শন

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর মোহনপুর উপজেলায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

১৫ই আগস্ট (শনিবার) বেলা ১১টার দিকে উপজেলার ৬নং জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই পরিদর্শন কর্মসূচি বাস্তবায়িত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খাঁন। তিনি চান্দোপাড়ার কৃষক পর্যায়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নত জাতের মসলা চাষ এবং আধুনিক কৃষি প্রযুক্তির বাস্তব প্রয়োগ বস্তায় আদা চাষ, উঠানে সবজি, পিয়াজ সংরক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন।

​পরিদর্শন শেষে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, দেশের মসলা উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে উন্নত জাতের মসলা চাষ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের কোনো বিকল্প নেই। সরকার কৃষকদের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন। কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্হাও করেছেন। কৃষকদের উদ্বুদ্ধ করতে ও সঠিক পরামর্শ দিতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বিপুল সংখ্যক চাষি উপস্থিত ছিলেন। কৃষকরা নতুন প্রযুক্তিতে মসলা চাষের অভিজ্ঞতা ও বিভিন্ন সুবিধার কথা অতিথিদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা, মহাপরিচালক আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডঃ মো. আজিজুর রহমান, রাজশাহী জেলার উপ-পরিচালক মো. নাসির উদ্দিন, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার ডঃ মো. মোতালেব হোসেন, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন অফিসার এস এম হাসানুজ্জামান, সহকারি আঞ্চলিক বিজ অফিসার ডঃ মো. তৈবুর রহমান, থানা অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ